ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০২/২০২৫ ১২:৪১ পিএম

মিয়ানমারের জান্তা বাহিনীর বিমান হামলায় ১০ দিনে অন্তত ৫৩ জন বেসামরিক নাগরিক নিহত ও প্রায় ৮০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

১০ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল, বাস্তুচ্যুত শিবির, হাসপাতাল এবং ধর্মীয় স্থানসহ কমপক্ষে ৩৫টি লক্ষ্যবস্তুতে যুদ্ধবিমান, ওয়াই১২ বিমান, হেলিকপ্টার ও মোটরচালিত প্যারাগ্লাইডার দিয়ে হামলা চালায় জান্তা বাহিনী।

মাগওয়ে, সাগাইং, মান্দালয়, তানিনথারি অঞ্চল এবং রাখাইন, কাচিন, শান, মন এবং কারেনি (কায়া) রাজ্যে এসব বিমান হামলার খবর পাওয়া গেছে।

তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি গত বুধবার রাতে নাওংঘকিওতে আবাসন এবং একটি সরকারি হাসপাতালে বিমান হামলার খবর দিয়েছে। উত্তরাঞ্চলীয় শান রাজ্য শহরটি সশস্ত্র গোষ্ঠীটির নিয়ন্ত্রণে রয়েছে।

এই সপ্তাহে টিএনএলএ ইউনান প্রদেশের কুনমিংয়ে চীনের মধ্যস্থাতায় শান্তি আলোচনা পরিহার করেছে।

সশস্ত্র গোষ্ঠীটি বাসিন্দাদের বিমান হামলার বিষয়ে সতর্ক করে দিয়েছে কারণ সরকার বেসামরিক লোকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

টিএনএলএ জানিয়েছে, গত শনিবার একটি হারবিন ওয়াই১২ বিমান নওনঘকিও টাউনশিপ গ্রামে ৩৮টি বোমা ফেলেছে।

১০ ফেব্রুয়ারি উত্তর মান্দালয় অঞ্চলের টিএনএলএ-নিয়ন্ত্রিত রুবি শহরের মোগোকে প্রায় ২০টি বোমা ফেলা হয়েছে বলে জানা গেছে। এতে পাঁচজন বেসামরিক লোক নিহত ও ১৯ জন আহত হয়।

তাছাড়া বুধবার জান্তার যুদ্ধবিমান কাচিন রাজ্যের মোমাউক টাউনশিপের কমপক্ষে তিনটি গ্রামে বোমা হামলা চালিয়েছে। এতে একটি পরিবারের সাতজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। জাগো নিউজ অবলম্বনে

পাঠকের মতামত

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

মিয়ানমার ২০১৭ সালে দেশটির সামরিক বাহিনীর ‌‌‘জাতিগত নিধন’ অভিযানের মাধ্যমে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ...

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...