প্রকাশিত: ০৩/০৭/২০১৬ ৩:০৮ এএম

চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যায় জড়িতদের ধরতে সীমান্তে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

মিতু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন পাঁচ ব্যক্তি যাতে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট ও সীমান্ত এলাকা দিয়ে দেশত্যাগ করতে না পারে, সে জন্যই এ সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার থেকে বাড়তি এ সতর্কতা জারি করা হয়েছে।

হত্যাকাণ্ডে পাঁচ সন্দেহভাজনের মধ্যে রয়েছেন- মুছা, রাশেদ, নবী, শাজাহান ও কালু।

সতর্কতা জারির পর বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী সব পাসপোর্টধারী যাত্রীকে যাচাই-বাছাই করে পরিচয় নিশ্চিত হওয়ার পরই তাদের যাতায়াতের অনুমতি দিচ্ছে চেকপোস্ট কর্তৃপক্ষ।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer