প্রকাশিত: ১৮/০২/২০১৭ ১০:৪৫ পিএম , আপডেট: ১৮/০২/২০১৭ ১০:৪৭ পিএম

ঢাকা: মালয়েশিয়ায় চলমান ‘রি-হায়ারিং’ কর্মসূচির আওতায় দুই লাখেরও বেশি অবৈধ বাংলাদেশি কর্মী বৈধতা পেতে পারেন। বৈধতা পেতে আগামী ৩০ জুনের মধ্যে অস্থায়ী পাস (ই-কার্ড) গ্রহণ করতে হবে। গত বুধবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। মালয়েশিয়ায় বসবাসকারী কাগজপত্রহীন সকল বিদেশি শ্রমিকদের বৈধতার আওতায় আনতে এ কর্মসূচি নিয়েছে দেশটি।

অবৈধ বাংলাদেশি কর্মীদের ‘রি-হায়ারিং’ কর্মসূচির অধীনে বৈধতার জন্য আবেদন করার পরামর্শ দিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের শ্রম কাউন্সিলর সায়েদুল ইসলাম জানান, বাংলাদেশি কাগজপত্রহীন শ্রমিকদের বৈধতা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নাজিব তুন রাজ্জাককে অনুরোধ করেন। এ অনুরোধে সাড়া দিয়ে মালয়েশিয়া ১৫ ফেব্রুয়ারি থেকে ই-কার্ড কার্যক্রম শুরু করে।

বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ জানান, গত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১ লাখ ৮৮ হাজার বাংলাদেশি কর্মী ই-কার্ডের জন্য আবেদন করেছেন। ই-কার্ড পেলে তারা আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বৈধভাবে মালয়েশিয়ায় কাজ করার সুযোগ পাবেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আশা করছে, দুই লাখেরও বেশি বাংলাদেশি কর্মী ই-কার্ড গ্রহণ করে বৈধতা পাবেন।

পাঠকের মতামত

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...