গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর
জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

ডেস্ক রিপোর্ট ::
রংপুর ও জামালপুরের দুই মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে মামলা দু’টির কার্যক্রম স্থগিত করে নথি তলব করা হয়েছে।
মামলা দু’টি বাতিলের আবেদন শুনানি শেষে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুরশীদুল আলম।
গত ৮ নভেম্বর এই দুই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন মইনুল হোসেন।
গত ১৬ অক্টোবর টেলিভিশনের একটি আলোচনায় মইনুল হোসেন দৈনিক আমাদের অর্থনীতির জ্যেষ্ঠ নির্বাহী সম্পাদক মাসুদা ভাট্টিকে অশালীন মন্তব্য করায় এ মামলা দু’টি করা হয়।
পাঠকের মতামত