প্রকাশিত: ২৮/০৬/২০১৮ ১১:১৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২৭ এএম

ডেস্ক রিপোর্ট::
ত্রুটিপূর্ণ এজাহার, জব্দ তালিকায় গোঁজামিল, নির্ভরযোগ্য সাক্ষী না থাকায় চট্টগ্রামে মাদক আইনের মামলা প্রমাণে হিমশিম খেতে হয় বলে অভিযোগ উঠেছে। আইনের বাধ্যবাধকতার কারণে মাদক মামলাগুলোতে ভাসমান সাক্ষীর সংখ্যা তুলনামূলক বেশি। কিন্তু বিচারিক পর্যায়ে এসব সাক্ষীকে শেষ পর্যন্ত আদালতে আনা যায় না। এ অবস্থায় মাদক আইন সংশোধননসহ মাদক বিরোধী অভিযানে অংশ নেয়া অন্যান্য বাহিনীগুলোকেও মামলার এজাহার লেখার প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন।

যেকোনো মামলা দায়েরের ক্ষেত্রে এজাহারের পাশাপাশি আদালতে মামলা প্রমাণে গুরুত্বপূর্ণ। জব্দ তালিকা এবং ঘটনাস্থলের সাক্ষী। এর কোনো একটি উপকরণে ত্রুটি থাকলে মামলা প্রমাণে সৃষ্টি হয় জটিলতা। চট্টগ্রামে বর্তমানে মাদক আইনে দায়েরকৃত মামলাগুলোতে এ ধরণের সমস্যায় পড়তে হচ্ছে রাষ্ট্রপক্ষকে।

এ বিষয়ে জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট এ কে এম সিরাজুল ইসলাম বলেন, যেসব জিনিস উদ্ধার করা হয়েছে সেগুলো আদালতে প্রদর্শন করতে হবে, সাক্ষী, বাদী ও মামলার তদন্ত কর্মকর্তাকে আদালতে আসতে হবে, তাহলেই আদালত দোষীকে শাস্তি দিতে পারবেন। তবে রাষ্ট্রপক্ষ এগুলো প্রমাণে ব্যর্থ হলে আদালত কাউকে শাস্তি দিতে পারবেন না।

জব্দ তালিকার ত্রুটি এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী আদালতে না আসার আইনি সুযোগ পেয়ে যায় আসামিরা।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, জব্দকৃত তালিকার সঙ্গে মামলার বিবরণের মিল থাকে তবে আদালতের রায় দিতে সুবিধা হয়, অন্যথায় আসামিরা খালাস পেয়ে যায়।

পুলিশ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছাড়াও র‌্যাব, কোস্টগার্ড এবং বিজিবি’ও মাদক আইনে মামলা দায়ের করছে। যেখানে এজাহারে থাকে নানা ধরণের ত্রুটি।

এ বিষয়ে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ উল হাসান বলেন, আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও বিজিবি সদস্যদের এফআইআর লেখা শেখাচ্ছি। এগুলো শেষ হলে সমস্যার অনেকটাই সমাধান হবে যাবে বলে আশা করি।

চট্টগ্রামের বিভিন্ন আদালতে ২৫ হাজারের বেশি বিচারাধীন মামলায় আসামি হিসাবে রয়েছে অন্তত ৪০ হাজার মাদকসেবী ও মাদক ব্যবসায়ী।

পাঠকের মতামত

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...
Single Page Footer