ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০৫/২০২৫ ৮:৩৪ এএম
আরাকান আর্মি কর্তৃক সম্প্রতি ধরে নিয়ে যাওয়া বাংলাদেশী মাছ ধরার ট্রলার

কক্সবাজারের টেকনাফের নাফ নদী অতিক্রম করে মিয়ানমারে যাওয়া ৪ রোহিঙ্গাকে জিন্মি করেছে আরাকান আর্মি। মুলত ‘মাদকের চালান আনতে গিয়ে’ এই ৪ রোহিঙ্গা আরাকান আর্মির হাতে জিন্মি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধি। যদিও ইতিমধ্যে ৪ রোহিঙ্গা মাছ ধরতে গিয়ে নাফনদী থেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে প্রচার চালাচ্ছে রোহিঙ্গাদের স্বজনরা।

বৃহস্পতিবার (১ মে) সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সংলগ্ন লালদিয়া নামের চরে এই ৪ রোহিঙ্গাকে জিন্মি করা হয়েছে।

এই ৪ জন হলেন, আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪), আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

হ্নীলঅ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানিয়েছেন, নাফনদীতে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময় আরাকান আর্মি বাংলাদেশী জেলেদের ধরে নিয়ে যায় এটা সত্য। তবে বৃহস্পতিবার যে ৪ রোহিঙ্গার কথা বলা হচ্ছে তারা জেলে না। মুলত মাদক (ইয়াবা) আনতে এসব রোহিঙ্গারা মিয়নমারের আসা-যাওয়া করে। যে লালদিয়ার কথা বলা হচ্ছে ওটা মিয়ানমারের অংশ। ওখানে জেলেরা মাছ ধরতে যান না। বিভিন্ন সূত্রে জানা গেছে এই ৪ রোহিঙ্গা মাদক আনতে গিয়ে জিন্মি হয়েছেন। এখন কৌশলগত কারণে মিথ্যা বলছে।

তিনি বলেন, রোহিঙ্গারা তো ক্যাম্প থেকে বের হওয়ার অনুমতি নেই। এরা মাছ ধরতে যবে কেন?

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, নাফ নদীতে মাছ শিকারের সময় চার রোহিঙ্গাকে ধরে নিয়ে গেছে বিভিন্ন সূত্রে শুনতে পাচ্ছি। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে। রোহিঙ্গারা মাছ ধরতে নাকি ভিন্ন কারণে গেছে দেখা হচ্ছে।

টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর বলেন, নাফনদীতে মাছ ধরতে গিয়েই ৪ জনকে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ ধরে নিয়ে যায়। এতে আরও বেশ কয়েকজন জেলে পালিয়ে আসে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...