প্রকাশিত: ০১/০২/২০১৭ ৯:০২ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে নির্মিতব্য ১২শ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মূল কাজে ফিরে এসেছে জাপান। এরই মধ্যে জাপানের মারুবিনি কর্পোরেশন ও সুমিতম কর্পোরেশন ওই বিদ্যুৎকেন্দ্রের মূল কাজের দরপত্রে অংশ নিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক এলাহি, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। খবর বাংলানিউজের।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই এ বিদ্যুৎকেন্দ্রের কাজ শেষ হবে। ২০১৬ সালের জুলাই মাসে গুলশানের হলি আর্টিজানে হামলায় জাপানি নাগরিকদের মৃত্যুর ঘটনায় জাপান এ প্রকল্প থেকে নিজেদের সরিয়ে নেয়। এর ফলে দরপত্রও বাতিল করা হয়। এখন সরকারের ইতিবাচক পদক্ষেপে তারা আবার ফিরে এসেছে। প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক এলাহি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের জিরো টরারেন্সের কারণে জাপানের এই ফিরে আসা। আমরা জাপানে গিয়ে তাদের কাছে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। তাদের এই ফিরে আসা বাংলাদেশ সরকারের জন্য একটি বড় অর্জন ও ইতিবাচক ঘটনা।

পাঠকের মতামত

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer