প্রকাশিত: ০৭/০১/২০২০ ৯:১৬ এএম

ডেস্ক নিউজ:
কুমিল্লায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে জনপ্রিয় ও আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ ও মাহফিল। ওয়াজ শুরুর কয়েক ঘণ্টা আগেই মাঠে জনতার ঢল নামে। মাঠে জায়গা না পেয়ে আশপাশের বাড়ির ছাদে উঠে আজহারীর ওয়াজ শোনেন মুসল্লিরা।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সোমবার (০৬ জানুয়ারি) বিকেল ৩টায় মাহফিলে উপস্থিত হন ড. আজহারী। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মঞ্চে যান তিনি।

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেল ৪টা থেকে মাহফিলে বয়ান শুরু করেন ড. আজহারী। প্রায় এক ঘণ্টা ওয়াজ করেন তিনি।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপির সহযোগিতায় মোকাম হাফেজিয়া মাদরাসার হাফেজ শিক্ষার্থীদের মাঝে পাগড়ি বিতরণ ও ৪৭তম বাৎসরিক এ ওয়াজ ও মাহফিলের আয়োজন করা হয়।

comilla

কুমিল্লায় ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ ও মাহফিলে জনতার ঢল

আয়োজকরা জানান, মাহফিলে এত মানুষের ঢল নামবে চিন্তা করেননি তারা। তাই মাহফিলে আগত মুসল্লিদের সামাল দিতে হিমশিম খেয়েছেন আয়োজকরা। মাঠে জায়গা না হওয়ায় অনেকেই আশপাশের বাসাবাড়ির ছাদে উঠে ওয়াজ শুনেছেন। তবে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি।

স্থানীয় সূত্র জানায়, মাহফিলকে ঘিরে নিমসার ও মোকাম এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার পাশাপাশি স্থানীয় তিন শতাধিক স্বেচ্ছাসেবক কর্মী মাহফিলের শৃঙ্খলা ও নিরাপত্তায় নিয়োজিত ছিল।

পাঠকের মতামত

১৫০ হোটেল-রিসোর্ট, আগুন নেভানোর প্রশিক্ষিত কর্মী নেই সেন্টমার্টিনে

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরুর আগে অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্বীপটিতে নেই ফায়ার ...

ইনানী অগ্নিকান্ডে ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে স্বর্ণের চেইন দেখে শনাক্ত করলেন স্বামী

    ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে খুঁজছিলেন স্বামী। পোড়া রিসোর্টের ধ্বংসস্তূপে অবশেষে মিললো কঙ্কালসদৃশ ...

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...