ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১/০৫/২০২৫ ১১:০৪ এএম

চট্টগ্রামের আনোয়ারায় মাইক্রোবাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পাঠানো হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৮টায় আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- বাঁশখালী উপজেলার আলমগীর (২৮), বৃষ্ণ দাশ (২৯)। তারা দুজনেই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিক নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী মো. ওয়াজেদ জানান, বাঁশখালী চাম্বল থেকে যাত্রী নিয়ে আসার সময় মাজার গেইট এলাকায় চট্টগ্রাম নগরী থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী মারা যায়। সিএনজির আরও দুই যাত্রীকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে।

এ বিষয়ে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, গুরুতর আহত দুইজনকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আনা হয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে। তাদের পরিচয় নিশ্চিত হলে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer