উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/০৯/২০২৩ ৯:৩২ এএম

কক্সবাজারের মহেশখালীতে অবৈধ চিংড়িঘের করতে কাটা হয়েছে বন বিভাগের প্যারাবনের প্রায় ১০ হাজার বাইন গাছ। দখল হয়েছে ২৫০ একর বনভূমি। বন বিভাগ, পুলিশের অভিযানেও থামানো যাচ্ছে না ম্যানগ্রোভ ধ্বংসকারী ভূমি দস্যুদের। গত ১০/১৫ দিনে প্রায় এক কিলোমিটার বাঁধও নির্মাণ করেছে তারা। ফলে বন ছাড়া প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্যের ক্ষতি সাধিত হয়েছে ব্যাপক।

কক্সবাজারের মহেশখালী উপজেলার উপজেলার হোয়ানক ইউনিয়নে প্যারাবনের গাছ কেটে চিংড়িঘের নির্মাণ করে অবৈধভাবে দখল প্রায় ২৫০ একর জায়গা দখলমুক্ত করেছে চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগ।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ৬ ঘণ্টা টানা অভিযান পরিচালনা করে প্যারাবনের এসব জায়গা উচ্ছেদ করা হয়েছে।

চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমানের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী বন সংরক্ষক শেখ আবুল কালাম আজাদের নেতৃত্বে মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী, গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা আইয়ুব আলীসহ বিভিন্ন বিটের স্টাফরা অভিযানে অংশ নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আবদুর রহমান।

তিনি বলেন, হোয়ানকের অমাবশ্যাখালীর বগাচতর এলাকায় অবৈধভাবে দখলে থাকা সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রায় ২৫০ একর জায়গা দখলমুক্ত করা হয়েছে।

আব্দুর রহমান জানান, প্যারাবন কেটে অবৈধ দখলদার বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান রয়েছে। দখলদার যতই প্রভাবশালী হোক না কেন, প্যারাবন রক্ষায় কোন ছাড় দেয়া হবেনা। শনিবার সারারাত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই বন কর্মকর্তা।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...