প্রকাশিত: ১৯/১১/২০১৯ ৯:২৫ পিএম

সায়ীদ আলমগীর::
কক্সবাজারের মহেশখালীতে তেলের একটি খালি ড্রাম বিস্ফোরণে আইয়ুব আলী (২৬) নামের এক ওয়েলডিং মিস্ত্রি নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা কালারমারছড়ার বাজারে এই ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী স্থানীয় ফকিরজোম পাড়ার মৃত তালেব আলীর ছেলে।

কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, আইয়ুব আলী তার নিজের ওয়ার্কশপে তেলের একটি খালি ড্রামের ছিদ্র ওয়েলডিং করছিলেন। এ সময় হঠাৎ ড্রামটি বিস্ফোরিত হলে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ওয়েলডিং করার সময় ড্রামটির মুখ বন্ধ থাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাস চন্দ্র ধর জানান, নিহতের মরদেহ উদ্ধার করে বাড়িতে পাঠানো হয়েছে। এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় আইনি পদক্ষেপ নেয়া হয়নি। প্রশাসনের অনুমতি সাপেক্ষে দাফনের ব্যবস্থা করতে বলা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...

রোহিঙ্গা ক্যাম্পে সরকারি অনুমতি ছাড়া ঘর নির্মাণ: ১০ দিনের কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে সরকারি অনুমতি ছাড়া ঘর নির্মাণের অপরাধে আবু বক্কর সিদ্দিক (৪৬) ...
Single Page Footer