ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৩/২০২৫ ৪:৪৩ এএম

ফেনীর দাগনভূঞায় উপজেলায় মসজিদে ইতিকাফরত অবস্থায় নূর আলম বাবুল (৫০) নামের এক মুসুল্লির মৃত্যু হয়েছে। নিহত নূর আলম বাবুল দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের সোবহান ডিলার বাড়ির নুর নবীর ছেলে।

রোববার (২৩ মার্চ) উপজেলার মাতুভূঞা ইউনিয়নের বেকেরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নূর আলম গত শুক্রবার থেকে ইতিকাফ পালনের উদ্দেশ্য মসজিদে অবস্থান করছিলেন। ভোরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বেকেরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন মিয়াজী বলেন, তিনি এতোদিন সুস্থ ছিলেন। কিন্তু ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে মসজিদে অবস্থানরত অন্য মুসল্লিরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পথিমধ্যে তার মৃত্যু হয়।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer