প্রকাশিত: ০৩/০৭/২০১৮ ৯:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১২ এএম

আসন্ন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হয়েও শেষ মুহূর্তে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরশেদ হোসাইন তানিম। মঙ্গলবার (৩ জুলাই) মনোয়নয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন জেলা ছাত্রলীগের এই দু’কান্ডারি। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ইশতিয়াক আহমেদ জয় পৌরসভার ৮নং ওয়ার্ড ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরশেদ হোসাইন তানিম ৫নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামূল হক শামীমের অনুরোধে কক্সবাজার পৌরসভার কাউন্সিলর পদ থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরশেদ হোসেন তানিম।

দলীয় সূত্র মতে, মেয়র পদের নৌকা প্রতীকের দলীয় প্রার্থী মুজিবুর রহমান চেয়ারম্যানের জয় নিশ্চিত করতে দলের তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত অত্যন্ত কঠোর হয়েছেন। মন জয় করে ভোটারদের ভোট নিয়েই তাকে মেয়র করতে সবাই বদ্ধপরিকর। এই জন্য দল ও অঙ্গ-সংগঠনের সকল স্তরের নেতাকর্মীকে একজোট হয়ে নিরলসভাবে কাজ করতে কেন্দ্রের নির্দেশনা রয়েছে। কিন্তু ছাত্রলীগের জেলা সভাপতি-সাধারণ সম্পাদক যদি নিজেদের নির্বাচন নিয়ে ব্যস্ত তাহলে মেয়রের প্রচারণা নিয়ে ব্যাঘাত ঘটতে পারে। তাই ইশতিয়াক ও তানিমকে কাউন্সিলর প্রার্থী থেকে সরিয়ে নেয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ ও সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম বলেন, ‘কক্সবাজার পৌরসভার নির্বাচনে মেয়র পদে জয়ী হওয়া দলের জন্য অনেক প্রয়োজন। দলীয় মেয়রপ্রার্থী মুজিবুর রহমান চেয়ারম্যানের প্রচারণার জন্য আমাদের কাজ করতে হবে। তাই আমরা কাউন্সিলর প্রার্থী থেকে সরে দাঁড়িয়েছি। তাছাড়া আমাদেরতো সামনে আরো সময়-সুযোগ রয়েছে।’

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...