উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/০৮/২০২৩ ২:৪৯ পিএম

ভরা মৌসুমেও ইলিশের বাজার চড়া। ৭শ থেকে ৮শ গ্রাম সাইজের ইলিশের কেজি বিক্রি হচ্ছে দেড় হাজার টাকা। সোনালি মুরগি ২০ টাকা বেড়ে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের ডজন ১৬০ টাকা। সবজির বাজারে পেঁপে আর পটল ছাড়া বেশিরভাগ সবজিই কিনতে হবে ৫০ থেকে ৬০ টাকায়। সয়বিন তেল ও চিনির দাম কমেছে ৫ টাকা করে।

রিপন বৈষ্ণব। স্ত্রী সন্তান নিয়ে তিনজন হলেও বাবা মা ভাইসহ ৮ জনের সংসারে খরচের বড় অংশই ব্যায় হয় তার পকেট থেকেই। বেসরকারী চাকরী তাই বেতন না বাড়লেও বাজারে সব জিনিসের দাম বাড়ায় হিসেব মেলাতে হিমশিম অবস্থা।

শুধু রিপন নয় যারা বাজার করেন তাদের বেশিরভাগেরই অবস্থা একই রকম।

রাজধানীর কারওয়ান বাজারে পেঁপে বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায় আর পটল ৪০ টাকায়। এছাড়া বেশিভাগ সবজির দামই ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের কেজি ১৮০ থেকে ২০০ টাকা।

মাছের বাজারে ক্রেতার অস্বস্তি কাটছেই না। পাবদা টেংরাসহ সবরকম ছোটমাছ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকায়। ভরা মৌসুমেও ইলিশের দর আকাশ ছোয়া। ৬শ থেকে ৮শ গ্রাম সাইজের ইলিশ প্রতি কেজি ঠেকেছে দেড় হাজারের ঘরে।

ডিমের দাম প্র“তদিনই বাড়ছে। কাওরান বাজারেই ডজন ১৬০ টাকা। পাড়া মহল্লায় আরো বেশি।

আগের দামেই বিক্রি হচ্ছে গরুর মাংস। খাশির মাংস ১১০০ টাকায়। ব্রয়লার দাম আগের মতো হলেও সোনালি মুরগির দাম ২০ বেড়ে হয়েছে ৩০০ টাকা।

তবে লিটারে ৫ টাকা কমেছে সয়াবিন তেলের দাম। কমেছে চিনির দরও।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...