প্রকাশিত: ২১/০৪/২০২১ ৮:২০ এএম


হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারি মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১২ টার দিকে রাজধানীর মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খায়রুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (২১ এপ্রিল) আতাউল্লাহ আমীনকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তবে কোন মামলায় হেফাজতের এই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কিছুই জানাননি র‌্যাবের এই কর্মকর্তা।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, হেফাজত নেতা আতাউল্লাহ আমীনের বিরুদ্ধে ২০১৩ সালের মামলা রয়েছে।

মাওলানা আতাউল্লাহ আমীনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী বলেন, ‘গভীর রাতে ডিবি পরিচয় দিয়ে মাওলানা আতাউল্লাহ আমীনকে নিয়ে যাওয়া হয়েছে। গত প্রায় দুই সপ্তাহ ধরে জামিয়া রাহমানিয়া মাদরাসায় অবস্থান করছিলেন তিনি’।

এ নিয়ে হেফাজতের অন্তত দশজন কেন্দ্রীয় নেতাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে মঙ্গলবার হেফাজতের সহ-সভাপতি মাওলানা কোরবান আলী কাসেমীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর আগে মোহাম্মদপুর থানার মামলায় গ্রেপ্তার হন হেফাজতে ইসলামের আলোচিত-সমালোচিত যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক।

উল্লেখ্য, সরকারের সঙ্গে সমঝোতা চেষ্টার অংশ হিসেবে হেফাজতের শীর্ষ নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরদিন আতাউল্লাহ আমীনসহ দুই নেতাকে গ্রেপ্তার করলো আইন-শৃঙ্খলা বাহিনী

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer