প্রকাশিত: ০৮/০৭/২০১৮ ৭:৩৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০১ এএম

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর এলাকার জায়েদ আলী মার্কেটের সামনে পরিবার নিয়ে থাকেন মধু বিক্রেতা মৃত মালু মিয়ার ছেলে লালু মিয়া। প্রতিদিন মধু বিক্রি করতে ছুটে চলেন উপজেলার বিভিন্ন গ্রামে। এমনিভাবে মধু বিক্রি করতে এসে আটক হন মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে ক্রেতাদের হাতে।

এসময় ক্রেতারা অভিযোগ করেন, এই ব্যক্তি মধু বলে আমাদেরকে এতো দিন বিষ খাইয়েছে।

কোম্পানীগঞ্জ বাজারের ব্যবসায়ী জামাল হোসেন বলেন, লালু মিয়া ডেকে ডেকে মধু বিক্রি করেন, এক নম্বর খাঁটি মধু। এই মাত্র মৌচাক থেকে নামিয়ে আনছি মধু। হাতে বালতি সাথে মধু ভরা বোতল, বালতির এক পাশে আগুনে পোড়ানো খড়ের বেনা ও বড় কাঁচি নিয়ে ঘুরে বেড়ান, দেখলে মনে হয় এই বুঝি মৌচাক ভেঙ্গে মধু নিয়ে এসেছেন। গত শনিবার বিকেলে লালু মিয়া মধু বিক্রি করতে এসে কোম্পানীগঞ্জ বাজারের ব্যাবসায়ী মামুন মোল্লার হাতে প্রথমে আটক হন। তাকে আটক করার পর মধু কিনে প্রতারিত অন্যান্য ব্যবসায়ীরাও ছুটে আসেন। তারা সকলে তাদের সমস্যার কথা তুলে ধরেন।

মামুন মোল্লা বলেন, তিনি দুই মাস পূর্বে তার কাছ থেকে ১৬শ’ টাকার মধু ক্রয় করেন। ঐ মধু তার শিশুদের খাওয়ানোর পর তারা অসুস্থ হয়ে পড়ে। নকল মধু বিক্রির দায়ে আইনের হাতে তুলে দিব বলে ধমকি দিলে সে তার অপরাধের কথা স্বীকার করে।
লালু মিয়া বলেন, এই এলাকায় আরো মধু বিক্রেতা আছে। তারাও তার মত পাউডার, ফিটকারি ও চিনি দিয়ে নকল মধু তৈরির পর বিক্রি করে। বয়োবৃদ্ধ হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...