প্রকাশিত: ০৪/০৮/২০১৭ ৯:০৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪১ পিএম

প্রেস বিজ্ঞপ্তি::
কক্সবাজার জেলার সীমান্তবর্তী আলোকিত শিক্ষা প্রতিষ্টান মঈনুদ্দিন মেমোরিয়াল কলেজের বার্ষিক নবীন বরণ এবং মাদক ও জঙ্গীবাদ বিষয়ক সেমিনার আগামীকাল শনিবার কলেজ ভবনে অনুষ্টিত হবে। মঈনুদ্দিন মেমোরিয়াল কলেজে দিন ব্যাপি এসব অনুষ্টান অনুষ্টিত হবে দুই পর্বে। সকাল দশটায় কলেজ ভবনে শুরু হবে নবীণ বরণ অনুষ্টান। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আলী হোসেন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার ড. ইকবাল হোসেন।
নবীন বরণ অনুষ্টানের পর শুরু হবে মাদক ও জঙ্গিবাদ বিষয়ক সেমিনার। সেমিনারে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক। পুলিশ সুপার ড. ইকবাল হোসেন সেমিনারে মাদক ও জঙ্গিবাদ বিষয়ে তথ্যবহুল আলোচনায় অংশ নিবেন। সেমিনারে আলোচক হিসাবে উপস্থিত থাকবেন চট্ট্রগাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ষ্ট্যাডিজ বিভাগের সহযোগি অধ্যাপক মমতাজ উদ্দিন কাদেরি এবং কক্সবাজারের বিশিষ্ট সাংবাদিক তোফায়েল আহমদ।
কলেজটির দিনব্যাপি অনুষ্টানে সভাপতিত্ব করবেন কলেজের প্রতিষ্টাতা এবং মঈনুদ্দিন মেমোরিয়াল ট্রাষ্টিজের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডীন ড. ফরিদ উদ্দিন আহমদ। প্রসঙ্গত টেকনাফ সীমান্তের হ্নীলার বাসিন্দা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগটক ও শিক্ষানুরাগি মরহুম মোঃ মঈনুদ্দিন আহমদের মালিকানাধীন দুই একর জমিতে শিক্ষা প্রতিষ্টানটি চালু করেন মরহুমের তিন পুত্র। #

পাঠকের মতামত

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...
Single Page Footer