প্রকাশিত: ০৩/১২/২০১৮ ১২:১৬ এএম

ডেস্ক রিপোর্ট ::
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ‘ফেক’ বা ভুয়া সংবাদ প্রচারসহ বিভিন্ন ধরনের অপপ্রচার ঠেকাতে নির্বাচন কমিশন (ইসি) আরো কঠোর হচ্ছে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। এক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে কমিশন।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিটিআরসি ও পুলিশ প্রশাসনের সঙ্গে সিআইডি এবং ডিএমপির এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে অপপ্রচার ও ভুয়া সংবাদ প্রচার রুখতে করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের সঙ্গে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সচিব বলেন, ‘ফেক’ বা ভুয়া নিউজ (সংবাদ) ও অপপ্রচার ঠেকাতে আরো কঠোর হচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে যেকোনো অপপ্রচার হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরসহ শাস্তিমূলক ব্যবস্থাও নেয়া হবে বলে জানান তিনি।

তিনি বলেন, প্রশাসন এরই মধ্যে ২৪ ঘণ্টা মনিটরিং শুরু করেছে। আমরাও আগামীকাল থেকে মনিটরিং শুরু করছি। এজন্য আমাদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি শাখার (আইসিটি) কর্মকর্তাদের সমন্বয়ে একটি নিজস্ব মনিটরিং টিম করা হবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসনের পাশপাশি এ টিম কাজ করবে। এ ছাড়াও থাকবে গোয়েন্দা নজরদারি।

বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে হেলালুদ্দীন আহমদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সাইবার জগতে নির্বাচনকে সামনে রেখে কোনো অপপ্রচার যাতে না হয়, সেদিকে নজর থাকবে ইসির। এতে কোনো প্রপাগান্ডা (প্রচারণা) যেন কেউ না চালাতে পারে, সে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।

আর কেউ যদি প্রপাগান্ডা চালায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইন ও অন্যান্য আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য বিজ্ঞাপনও প্রচার করবে ইসি।

পাঠকের মতামত

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...
Single Page Footer