প্রকাশিত: ০২/১১/২০১৯ ৫:৩১ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
ভারত-বাংলাদেশ নবম ফ্রেন্ডশিপ ডায়লগে যোগদিতে পররাষ্ট্র মন্ত্রী ড. এ.কে আবদুল মোমেন এমপি কক্সবাজারে এসেছেন। শনিবার ২ নভেম্বর সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আবদুল মোমেন কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম, সহ দপ্তর সম্পাদক আবু তাহের আজাদ সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আবদুল মোমেন কক্সবাজারের উখিয়ার ইনানীতে অবস্থিত অভিজাত রিসোর্ট হোটেল রয়েল টিউলিপ অনুষ্ঠানরত ২ দিন ব্যাপী নবম ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ডায়লগের সমাপ্তি অধিবেশনে যোগ দেবেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...