প্রকাশিত: ০৭/০৬/২০১৮ ৯:১৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৬ এএম

ডেস্ক রিপোর্ট::
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে ১৭ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নয়নপুর বাজার থেকে ৬০ বিজিবি ব্যাটালিয়নের সালদানদী বর্ডার আউটপোস্টের (বিওপি) সদস্যরা তাদের আটক করে। বিকেলে তাদেরকে কসবা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটকরা হলেন- আমান উল্লাহ্ (২৭), আছিয়া বেগম (২৩), আলী আহসান (৬০), জানোয়ারা বেগম (২৫), মো. জুবায়ের (২০), নূর মোহাম্মদ (২৮), খোরশিদা বেগম (২০), আঞ্জুমান খাতুন (৬০), জুবায়ের হোসেন (১২), মিনারা বেগম (২১), মো. ইমরান (৮), মোছাম্মৎ আছমা (৪), কুলা মিয়া (৭০), মো. রফিক (১২), সোনা বেগম (৬০), মোছাম্মৎ নূরজাহান (৪৫) ও মো. জুবায়ের (৭)। তারা সবাই মিয়ানমারের নাগরিক বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, দুপুরে ভারত থেকে অবৈধ পথে কসবা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে ওই রোহিঙ্গারা। খবর পেয়ে ৬০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা উপজেলার নয়নপুর বাজার থেকে তাদের আটক করে। পরে বিকেলে তাদেরকে কসবা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটকরা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার চেষ্টা করছিল বলে জানিয়েছে বিজিবি।
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেলের) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, আটকদের আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।

পাঠকের মতামত

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer