প্রকাশিত: ১৭/০৭/২০২১ ১০:৫৫ পিএম

মৌলভীবাজারে ভারত থেকে আসা ২১ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল সড়কের বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ছয়জন পুরুষ, আটজন নারী ও সাতটি শিশু রয়েছে।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, আটককৃতরা কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শিকড়িয়া গ্রাম দিয়ে দালালদের মাধ্যমে দেশে ঢুকেছে। ভারতের ত্রিপুরা রাজ্যের আলীহাট থেকে আসা এসব রোহিঙ্গার উদ্দেশ্য ছিল চট্টগ্রামের রোহিঙ্গা ক্যাম্প। সেখানে তাদের স্বজনরা রয়েছে।

তিনি আরও জানান, আটকদের মধ্যে কয়েকজন বাংলাদেশে প্রবেশের পর সাতক্ষীরা সীমান্ত হয়ে ভারতে গিয়েছিল। অন্যরা মিয়ানমার থেকে সরাসরি ভারতে চলে যায়। ভারতের দালাল সাইফুল ও বাংলাদেশের দালাল ফরিদ ও জসিমের মাধ্যমে তারা দেশে প্রবেশ করেছে।

এসব রোহিঙ্গা পাচারের শিকার বা অন্য কোনো কারণে বাংলাদেশে এসেছে কি না, তা তদন্ত করা হচ্ছে জানিয়ে এসপি জানান, তাদের দেশে আসতে সহযোগিতা করা দালালদের ধরতে অভিযান চলছে।

করোনাভাইরাস মহামারির মধ্যে দেশে আসা এসব রোহিঙ্গার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলেও জানান এসপি।

স্থানীয়রা জানান, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্ত ফাঁড়িকে নিরাপদ জোন হিসেবে ব্যবহার করছে ভারতে থাকা রোহিঙ্গারা। তাদের ধারণা, বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অধিক সুবিধা পেতে তারা ভারত থেকে পালিয়ে আসছে।

এর আগে ২ জুলাই একই স্থান থেকে ১৪ রোহিঙ্গাকে আটক করেছিল পুলিশ। পরে তাদের চট্টগ্রামের রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...