প্রকাশিত: ২৩/০৫/২০১৮ ৩:১১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩৪ এএম

নিউজ ডেস্ক : ভারত থেকে আরো ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ। ১০ জুন থেকে এই বিদ্যুৎ বাংলাদেশের জাতীয় গ্রিডে যুক্ত হতে শুরু করবে। ফলে প্রতিবেশি দেশটি থেকে বাংলাদেশের আমদানি করা বিদ্যুতের পরিমাণ ১,১১০ মেগাওয়াট দাঁড়াবে বলে বিদ্যুৎ বিভাগের সচিব আহমেদ কায়কাউস সোমবার স্থানীয় নিউ এজ পত্রিকাকে নিশ্চিত করেছেন।

রাষ্ট্রায়ত্ব বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে এই বিদ্যুৎ আনতে আগামী ১৫ বছরে ৪১,৫৭৯ কোটি টাকা ব্যয় করতে হবে। ভারতে পশ্চিমবঙ্গের বহরামপুর ও বাংলাদেশে কুষ্টিয়ার ভেড়ামারার মধ্যে স্থাপিত ৪০০ কেভি ট্রান্সবর্ডার ট্রান্সমিশন লাইনের মাধ্যমে এই বিদ্যুৎ আনা হবে। গত সপ্তাহে বিদ্যুৎ বোর্ডের তৈরি করা একটি সারসংক্ষেপ থেকে এই তথ্য জানা যায় বলে পত্রিকাটি লিখেছে।

বিদ্যুৎ আমদানির জন্য এরইমধ্যে ভারতের কোম্পানি এনটিপিসি বিদ্যুৎ ভ্যাপার নিগাম লিমিটেড (এনভিভিএন) এবং পাওয়ার ট্রেডিং করপোরেশন (পিটিসি) ইন্ডিয়া লিমিটেডকে নির্বাচিত করেছে বিদ্যুৎ বিভাগ। গত ১১ এপ্রিল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি তাদের দরপ্রস্তাব অনুমোদনও করেছে।

জানা যায়, বর্তমানে স্বল্প মেয়াদে ৩০০ ও ২০০ মেগাওয়াট করে ভারতের এই দুই কোম্পানির কাছ থেকে বিদ্যুৎ কেনা হচ্ছে। সরকার স্বল্প এবং দীর্ঘ দুই মেয়াদে ভারত থেকে বিদ্যুৎ কেনার সিদ্ধান্ত নিয়েছে।

২০১৮ সালের ১ জুন থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বল্প মেয়াদে এবং ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০৩৩ সালের ৩১ মে পর্যন্ত মেয়াদকে দীর্ঘমেয়াদ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

জানা যায়, এনভিভিএন (ইন্ডিয়া) থেকে স্বল্প মেয়াদে প্রতি ইউনিট ৪ টাকা ৭১ পয়সা দামে প্রতিদিন ৩০০ মেগাওয়াট এবং পিটিসি ইন্ডিয়া থেকে প্রতি ইউনিট ৪ টাকা ৮৬ পয়সা দামে প্রতিদিন ২০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে। তবে দীর্ঘ মেয়াদে এনভিভিএন প্রতি ইউনিট ৬ টাকা ৪৮ পয়সা মূল্যে ৩০০ মেগাওয়াট এবং পিটিসি থেকে প্রতি ইউনিট ৬ টাকা ৫৪ পয়সা মূল্যে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে।

বিদ্যুতের মহাপরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ ২০৪০ সালের মধ্যে ভারত, নেপাল, ভুটান ও মিয়ানমার থেকে কমপক্ষে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা করেছে।

পাঠকের মতামত

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...
Single Page Footer