প্রকাশিত: ০৮/০২/২০২০ ৫:১৪ পিএম

ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুই রোহিঙ্গা যুবতী ও দালাল সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ডুগডুগির বাজার থেকে তাদের আটক করা হয়। আটক জুবাইরা খাতুন (২০) কুতুপালং ৬ নং ক্যাম্পের মাঝি (ক্যাম্পের প্রধান) আমির হোসেনের মেয়ে ও আনোয়ারা খাতুন (১৮) বালুখালি ২৬ নং ক্যাম্পের ইসমাইল হোসেনের মেয়ে। এছাড়া আটক জাকির হোসেন (৪২) বরিশাল জেলার বাগদা গ্রামের ফজর আলীর ছেলে ও নাফিজ সাদিক (২৫) নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ গ্রামের ফজলুল হকের ছেলে। তাদের দামুড়হুদা মডেল থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানায়, দুই রোহিঙ্গা যুবতীকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদার ডুগডুগি বাজারে অভিযান চালায় পুলিশ। সেখানে একটি ইজিবাইকের মধ্যে থাকা ওই দুই রোহিঙ্গা যুবতী ও দুই দালালকে আটক করা হয়। দামুড়হুদার যে কোন সীমান্ত দিয়ে অবৈধভাবে ওই দুই যুবতীকে ভারতে পাচার করা হতো বলে ধারণা করছে পুলিশ।

দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর কবির জানান, তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer