প্রকাশিত: ০৮/১২/২০১৮ ৯:৩৬ এএম

ডেস্ক রিপোর্ট::
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ভরা পর্যটন মৌসুমেও ফাঁকা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। কাঙ্ক্ষিত পর্যটকের সমাগম না ঘটায় হতাশা বিরাজ করছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মাঝে। তাদের দাবি, পর্যটক না আসায় পর্যটন খাতে প্রতিদিন ১০ কোটি টাকার বেশি লোকসান গুনতে হচ্ছে তাদের।

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার; যেখানে ডিসেম্বর মাসে শুরু হয় কাঙ্ক্ষিত পর্যটন মৌসুম। প্রতিবছর এই মৌসুমে ঢল নামে হাজারো পর্যটকের। যার প্রতীক্ষায় বুক বাঁধে সৈকতের এলাকার ব্যবসায়ীরা। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। একাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভর পর্যটন মৌসুমেও দেখা নেই কাঙ্ক্ষিত পর্যটকের। ফলে সৈকত এলাকার ফটোগ্রাফার, কিটকট ব্যবসায়ী ও বার্মিজ দোকানিরা বেকার সময় পার করছেন। মৌসুমি ব্যবসায়ীরা জানান, লোকজন না আসায় ডিসেম্বর মাসে টাকা আয় করতে পারছেন না। পূর্বে দিনে ২০০০ টাকা পর্যন্ত আয় করেছেন। আর নির্বাচনের পর যদি পর্যটকরা না আসে তাহলে তারা পথে বসবেন। এদিকে একই অবস্থা চার শতাধিক হোটেল মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টগুলোতে। সেখানেও নেই ব্যস্ততা। তাদের দাবি; রুম বুকিং দিয়েও অনেকেই বুকিং বাতিল করছে।

কক্সবাজারের এক হোটেলের ম্যানেজার বলেন, এবার আশানুরূপ কোন সাড়া পাচ্ছিনা। সেই সঙ্গে আমাদের অনেক বুকিং অর্ডারও গ্রাহক বাদ দিচ্ছেন। তবে হোটেল অনার্স এসোসিয়েশনের মুখপাত্র সাখাওয়াত হোসাইন জানালেন, নির্বাচনের পর যদি পর্যটকের সমাগম ঘটে তাহলে বর্তমানের ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হবে। তিনি বলেন, এখানে সবগুলো খাত থেকে রাজস্ব আদায় করার কথা। সেইখানে আমরা দুই কোটি টাকাও আদায় করতে পারি নাই। হোটেল মালিকদের দেয়া তথ্য মতে, গেল বছরগুলোতে পর্যটন মৌসুমে প্রতিদিন কক্সবাজারে অর্ধ-লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটে। কিন্তু এবছর প্রতিদিনই ৫ হাজার পর্যটকেরও সমাগম ঘটছে না।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer