ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/১০/২০২২ ৭:৫২ এএম

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়া আগামী ১৫ অক্টোবর ঢাকায় আসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (১০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্রুনাইয়ের সুলতানের আসার কথা ছিল ১৪ অক্টোবর। এখন তারিখ পরিবর্তন হয়েছে। তিনি ১৫ অক্টোবর আসবেন। আমাদের রাষ্ট্রপতির আমন্ত্রণে তিনি আসছেন। ঢাকা-ব্রুনাই ফ্লাইট চালুর বিষয়ে কেবিনেটের অনুমোদন পাওয়া গেছে। এ বিষয়ে মঙ্গলবার (১১ অক্টোবর) আমি সংবাদ সম্মেলন করব। তখন বিস্তারিত তথ্য জানাব।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তরা বলছেন, ব্রুনাইয়ের সুলতানের ঢাকা সফরে দেশটির সঙ্গে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। জ্বালানি খাত, জনশক্তি রপ্তানি, আকাশপথে সরাসরি যোগাযোগসহ আরও দু-একটি বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। এর মধ্যে একটি নবায়ন হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্রুনাইয়ের সুলতানের আনুষ্ঠানিক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থানসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সুলতানের সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করবেন রাষ্ট্রপতি।

বাংলাদেশ অনেক আগে ব্রুনাই থেকে জ্বালানি সংগ্রহ করত। পরে তা নানা কারণে বন্ধ হয়ে যায়। এখন দেশটি থেকে জ্বালানি আমদানিসহ শ্রমবাজার, সরাসরি বিমান চলাচল, প্রতিরক্ষা এবং নাবিকদের সনদের স্বীকৃতিবিষয়ক সমঝোতা চুক্তি হতে পারে

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer