ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৪/২০২৪ ৯:৩৩ এএম

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মিরাজ ও ফারুক নামে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে হাটহাজারী উপজেলার বাদামতল এলাকায় অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবক হলেন- ফটিকছড়ি উপজেলার সুন্দরপুরের ফারুক ও সমিতির হাট ইউনিয়নের মিরাজ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোনের বাড়িতে ইফতার দিয়ে ফেরার পথে হাটহাজারীতে অ্যাম্বুলেন্সের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মিরাজ ও ফারুক মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরেফিন আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিরাজ ও ফারুক নামে দুই যুবককে আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...