প্রকাশিত: ১২/০৩/২০১৭ ৯:২১ পিএম

মুহাম্মদ জুবাইর, টেকনাফ ::
বৈরী আবহাওয়ার কারণে ৩ নং সংকেত জারী হাওয়ায় পর্যটকবাহী কোন জাহাজ গত ২দিনে সেন্টমার্টিন নৌ-রুটে চলাচল করতে পারেনি। ফলে ১০ মার্চের আগে সেন্টমার্টিন ভ্রমনে যাওয়া প্রায় সহ¯্রাধিক পর্যটক আটকা পড়েছিল। তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করে জীবনের ঝুকি নিয়ে কয়েক শতাধিক পর্যটক ইতিমধ্যে ট্রলারে করে টেকনাফে ফিরে যায়।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ (০১৮১৫ ৬১৪৫৭৬) জানান, গত কয়েকদিন সেন্টমার্টিন ভ্রমনে এসে প্রায় দেড় হাজার পর্যটক দ্বীপে অবস্থান করছিল। এর মাঝে হঠাৎ করে ৩ নং সংকেত জারী হওয়ায় প্রশাসন পর্যটক জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে দ্বীপে ভ্রমনে আসা পর্যটকরা আটকা পড়ে। তবে প্রায় কয়েক শতাধিক পর্যটক গত ২দিনে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করে টেকনাফে ফিরে যায়। এদিকে ১২ মার্চ বিকাল সাড়ে ৪টার দিকে এমভি বাঙ্গালী নামক জাহাজে করে সেন্টমার্টিন থেকে টেকনাফের দিকে রওয়ানা দিয়েছে। জাহাজের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমদ জানান স্থানীয় প্রশাসনের অনুমতিক্রমে ১০ মার্চ থেকে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনতে দুপুরে সেন্টমার্টিনে যায়। সেখান থেকে প্রায় বিকাল সাড়ে ৪টায় যাত্রীদের নিয়ে টেকনাফের দিকে জাহাজটি সেন্টমার্টিনস্থ ঘাটথেকে রওয়ানা হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer