প্রকাশিত: ০৫/০৩/২০২১ ৪:২৭ পিএম

দেশে করোনার শনাক্তের হার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার চার দশমিক ৬৩ শতাংশ। এর আগে গত কয়েকদিনে শনাক্তের হার চারের নিচে ছিলো। বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় শনাক্তের হার তিন দশমিক ৮৭ শতাংশ। বুধবার ছিলো শনাক্তের হার ছিল তিন দশমিক ৭৪ শতাংশ।

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস (কভিড-১৯)। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন আট হাজার ৪৪১ জন। ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো ৬৩৫ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৪৯ হাজার ১৮৪ জনে।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে অরিতিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২১৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৮টি, জিন-এক্সপার্ট ২৯টি, র‍্যাপিড অ্যান্টিজেন ৭২টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৮৭৯ জনের। আর মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭১০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪১ লাখ ১৯ হাজার ৩১টি।

ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৭৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ১ হাজার ১৪৪ জন।

এতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার হয়েছে ৪.৬৩ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ২৫ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৪ শতাংশ।

গত বছরের ৪ এপ্রিলের পর ৯ জানুয়ারি সর্বপ্রথম শনাক্তের হার ৫ শতাংশের ঘরে নামে। এরপর ১৭ জানুয়ারি ৪ শতাংশের ঘরে আসে। তার পরের দুদিন সামান্য বেড়ে ৫ শতাংশ হারে রোগী শনাক্ত হয়। ২০ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত শনাক্তের হার থাকে চার শতাংশে। যদিও এর মাঝে একদিন এই হার ৩ শতাংশে নেমেছিল। এরপর ২৯ জানুয়ারি শনাক্ত হয় ৩.৭৬ শতাংশ। গত ৩১ জানুয়ারি রোববার শনাক্তের হার ৩.০২ শতাংশ। ৩ ও ৫ ফেব্রুয়ারিতে শনাক্তের হার নেমেছে যথাক্রমে ২.৯২ ও ২.৭৯ শতাংশে। ৬ ফেব্রুয়ারি সেই শনাক্তের হার সর্বনিম্ন ২ দশমিক ৫১ শতাংশে নেমেছে। ১৪ ফেব্রুয়ারি রোববার শনাক্তের হার গত দশ মাসে সর্বনিম্ন ২ দশমিক ২৬ শতাংশ হয়। ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার শনাক্তের হার দাঁড়ায় ২ দশমিক ৬৮ শতাংশ হয়। ১৮ ফেব্রুয়ারিও একই শনাক্ত হার ছিলো। ২৩ ফেব্রুয়ারিও শনাক্ত দাঁড়ায় ২.৬৫। গত শুক্রবার আবারো শনাক্তের হার তিনের উপরে উঠে। শুক্রবার শনাক্তের বেড়ে ৩.১৩ শতাংশ হয়। তা আরো বেড়ে শনিবার শনাক্তের হার হয়েছে ৩.৩০ শতাংশ। রোববার শনাক্তের হার তিন নিচে নামলেও আজ সোমবার তা আরো বেড়ে ৪.৩১ শতাংশ হয়। ৫ই মার্চ শুক্রবারেও শনাক্ত দাঁড়ায় ৪.৬৭।

বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত ৬ জনের মধ্যে পুরুষ চার এবং নারী দুইজন। এদের মধ্যে ঢাকা বিভাগে তিন, চট্টগ্রামে দুই এবং খুলনায় একজন রয়েছেন। সবাই হাসপাতালে মারা গেছেন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।

এই পর্যন্ত পুরুষ ৬ হাজার ৩৮১ এবং নারী দুই হাজার ৬০ জন মারা গেছেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায় গত ১৪ জানুয়ারি। এর মধ্যে গতবছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গতবছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছরে ২৩ জানুয়ারি তা আট হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...