প্রকাশিত: ০৫/১২/২০১৭ ৬:৩৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:০৫ এএম

উখিয়া নিউজ ডেস্ক ::
গ্রাহকের হাতে ১৫টির বেশি সিম বা রিম থাকলে ৩১ ডিসেম্বরের মধ্যে অপারেটরের সঙ্গে যোগাযোগ করে নিষ্ক্রিয় করার নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

আজ দেশের সব মোবাইল ফোন অপারেটরকে পাঠানো নির্দেশনায় বিটিআরসি বলেছে, গ্রাহক অতিরিক্ত সিম নিষ্ক্রিয় না করলে কমিশন অপারেটরের মাধ্যমে সেগুলোর নিবন্ধন বাতিল ও বন্ধ করে দেবে। এতে গ্রাহকের প্রয়োজনীয় সিম বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

২০১৬ সালের জুনে গ্রাহক প্রতি সর্বোচ্চ ২০টি সিম রাখার সীমা বেঁধে দেয় বিটিআরসি। পরে তা আরও কমিয়ে গত বছরের অগাস্টে সর্বোচ্চ পাঁচটি সিম রাখার অনুমতি দেওয়া হয়। এরপর ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে গত ২৪ অক্টোবর গ্রাহক প্রতি সর্বোচ্চ ১৫টি সিম বা রিম রাখার সুযোগ দেয় বিটিআরসি।

পাঠকের মতামত

 

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...