প্রকাশিত: ২৬/০৭/২০১৮ ১:৫৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১৪ এএম

চট্টগ্রাম: নগরের নিউমার্কেট মোড় থেকে ২ হাজার পিস ইয়াবাসহ আলী আহমদ (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পু্লিশ।

বৃহস্পতিবার (২৬ জু্লাই) সকালে তাকে গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (বন্দর জোন) আসিফ মহিউদ্দীন।

গ্রেফতার আলী আহমদ কক্সবাজার জেলার টেকনাফ মহেশখালিয়াপাড়া এলাকার সোলতান আহমদের ছেলে।

আসিফ মহিউদ্দীন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে আলী আহমদকে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। ইয়াবাগুলো দুইটি বেগুনের ভেতরে লুকানো ছিল।

তিনি বলেন, বেগুনের ভেতর কৌশলে ইয়াবা রেখে শপিং ব্যাগে পলিথিন দিয়ে মোড়ানো ছিল। বিচি ফেলে দিয়ে এসব ইয়াবা রাখা হয়েছিল।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...