প্রকাশিত: ০১/০৮/২০১৮ ৮:৫৯ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৫২ পিএম

উখিয়া নিউজ ডটকম::
উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় বৃহস্পতিবার (০২ আগস্ট) দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার (০১ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেন।

শিক্ষামন্ত্রী বলেন, গাড়িচাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বৃহস্পতিবার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত রোববার (২৯ জুলাই) রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকে নয় দফা দাবি বাস্তবায়নে সড়ক অবরোধ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা। তাদের এ আন্দোলনে ছড়িয়ে পড়েছেন রাজধানীসহ পাশ্ববর্তী বড় শহরে। এতে গত চারদিন ধরে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...