প্রকাশিত: ২১/০২/২০২০ ৮:০৬ পিএম , আপডেট: ২১/০২/২০২০ ৮:৪৩ পিএম

ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে সপ্তাহান্তে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। অবশ্য এর আগে শুক্রবারই (২১ ফেব্রুয়ারি) রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে অধিদফতরটি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ (শুক্রবার) আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবার এ সপ্তাহের শেষ দিকে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি- এমনটিও বলা হয়েছে পূর্বাভাসে।

২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়, শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। তবে সারাদেশে রাতের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেলেও দিনের তাপমাত্রা অপিরবর্তিত থাকবে।

এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ...

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...
Single Page Footer