প্রকাশিত: ০৭/১০/২০১৯ ৩:১০ পিএম

বুয়েটের শেরে বাংলা হল থেকে আবরার ফাহাদ নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার ও সহপাঠিরা।

এঘটনায় জড়িত থাকা সন্দেহে বুয়েটে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল ও সহ সভাপতি ফুয়াদকে আটক করেছে পুলিশ।

এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় জানান, হত্যাকারীর রাজনৈতিক পরিচয় যায় থাকুক তা তদন্তে কোন প্রভাব পড়বে না বলে জানিয়েছে । তিনি বলেন, যে জড়িত থাকবে তার বিরুদ্ধেই শাস্তির ব্যবস্থা করা হবে।ৎ

আবরার ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কুষ্টিয়ায়। সহপাঠিরা বলছেন, গত রাত আটটার দিকে শের-ই বাংলা হলের নিজ কক্ষ থেকে কয়েকজন আবরারকে ডেকে নিয়ে যায়। এর পর রাত দুইটা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। তাদের ধারণা হলের কোন কক্ষে নিয়ে তাকে পেটানো হয়। পরে শের ই বাংলা হলের একতলা ও দুই তলার মাঝখানের সিঁড়ি থেকে আবরারের মরদেহ উদ্ধার করা হয়। কে বা কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ। এদিকে এই বিষয়ে বুয়েট কর্তৃপক্ষও এখনো কিছু বলেনি

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...