প্রকাশিত: ১১/১০/২০১৯ ৬:১৭ পিএম

আবরার ফাহাদ হত্যার ঘটনাকে কেন্দ্র করে বুয়েট ছাত্রদের আন্দোলনের মুখে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হলো বুয়েটের ছাত্ররাজনীতি। একইসাথে আবরার হত্যার ঘটনায় এজাহারভুক্ত ১৯ শিক্ষার্থীকে বুয়েট থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর আজ শুক্রবার বিকালে বুয়েট ভিসি ড. সাইফুল ইসলাম এই ঘোষণা দেন।

১০ দফা দাবি মেনে নেয়ার ঘোষণাও দিয়েছেন ভিসি। এই ঘটনার পর নিজের অনুপস্থিতির জন্য ছাত্রদের কাছে ক্ষমা চান অধ্যাপক সাইফুল ইসলাম।

শিক্ষার্থীদের ১০ দফা দাবি মানার জন্য শুক্রবার দুপুর ২টা পর্যন্ত সময়সীমা দিয়েছিলেন শিক্ষার্থীরা। পরে বিকালে ছাত্রদের সঙ্গে বৈঠকে বসেন ভিসি।

গত ৭ অক্টোবর রাতে একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় আবরারের বাবার দায়ের করা মামলায় ১৯ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় ইতিমধ্যে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদও করছে আইনশৃঙ্খলা বাহিনী। দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...