প্রকাশিত: ১২/১১/২০১৮ ৬:৪৯ পিএম

জয়পুরহাট : জয়পুরহাটে প্রায় দুই কোটি টাকা দামের ৩২ কেজি ওজনের একটি শ্বেত পাথরের বুদ্ধ মূর্তিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটক দুইজন মূর্তি ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১২ নভেম্বর) দুপুরে শহরের চিত্রাপাড়ার এলাকার এ আর কে ছাত্রাবাসের একটি কক্ষ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

আটক দুইজন হলেন-জয়পুরহাটের পাচঁবিবি উপজেলার মহব্বতপুর গ্রামের মুনসুর আলী ও আক্কেলপুর উপজেলার ভান্ডারীপাড়া গ্রামের অখিল মন্ডল।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, জয়পুরহাট পৌর শহরের চিত্রাপাড়া এলাকায় মূর্তি বেচাকেনা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার দুপুরে শহরের চিত্রাপাড়ার এলাকার এ আর কে ছাত্রাবাসের একটি রুম থেকে মূর্তিসহ দুইজনকে আটক করা হয়। এরা দীর্ঘদিন ধরেই জয়পুরহাটসহ বিভিন্ন এলাকায় চোরাই মূর্তি ব্যবসা করে আসছিল বলেও জানান তিনি। তবে মূর্তিটি কোথা থেকে এসেছে বা কত প্রাচীন  সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...