প্রকাশিত: ২৬/০৮/২০১৬ ৮:৫৫ পিএম

mail.google.comশামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
বান্দরবানের সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমেদ চৌধুরীর মৃত্যুতে শুক্রবার (২৬আগস্ট) দুপুর ২.৩০ টায় নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবে এক শোকসভা অনুষ্টিত হয়েছে।

প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরীর সভাপতিত্বে শোক সভা ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা বশির উদ্দিন।

সাংবাদিক সেলিম আহমদ চৌধুরীর স্মৃতি চারণ করে আলোচনায় বক্তারা বলেন, সবাই তাকে চিনতেন, তার ভালো দিক সম্পর্কে জানতেন। সাংবাদিকদের অধিকার আদায়ে তিনি সব সময় আন্দোলন সংগ্রাম করেছেন। তাঁর কাছে সবাই ছিলেন সমান।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.আবুল বাশার নয়নের পরিচালনায় দোয়া মাহফিলে অংশ নেন ডিজিএফআই প্রতিনিধি কামাল উদ্দিন, এনএসআই প্রতিনিধি বোরহান উদ্দিন আহমদ চৌঃ, ডিএসবি প্রতিনিধি আনোয়ারুল ইসলাম, সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কু, মাহামুদুল হক বাহাদুর, তৈয়ব উল্লাহ, আবু শাহমা, পত্রিকা এজেন্ট কামাল, ব্যবসায়ী মিজান, কিবরিয়া প্রমুখ।

দোয়া মাহফিলে সাংবাদিক সেলিম উদ্দিনের আত্মার মাগফেরাত কামনাসহ সকল সাংবাদিক ও প্রেসক্লাব সংশ্লিষ্টদের জন্য দোয়া করা হয়।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...