প্রকাশিত: ২৫/১২/২০১৭ ৩:২৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:০১ এএম

ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজারের চকরিয়া উপজেলায় আজ সোমবার ভোর পাঁচটার দিকে মাইক্রোবাস ও মালবাহী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। হারবাং ইউনিয়নের ভান্ডারির ডেবা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা চট্টগ্রামের মোস্তাফা গ্রুপের কর্মকর্তা-কর্মচারী। তাঁরা বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন।

নিহত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের চান্দগাঁও এলাকার আলামিয়া সওদাগর বাড়ির ইদ্রিস আলীর ছেলে আরমান হোসেন (৩৮) ও মাইক্রোবাসের চালক চকরিয়া উপজেলা ডুলাহাজারা ইউনিয়নের বৈরাগীরখিল এলাকার সাহেদুল ইসলাম পাপ্পু (৩৫)।

আহত মো. শাহাজাহান (৪০), শওকত আকবর (৪০) ও জুয়েল দাশগুপ্তকে (৪৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চিরিংগা হাইওয়ে পুলিশের সার্জেন্ট নুরে আলম প্রথম আলোকে বলেন, গতকাল রোববার রাতে মোস্তাফা গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা চকরিয়ার হারবাং এলাকার এক সহকর্মীর বিয়েতে যান। বিয়ের অনুষ্ঠান শেষে আজ চট্টগ্রাম ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। কাভার্ড ভ্যানের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তিদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।সুত্র: প্রথম আলো

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer