প্রকাশিত: ১১/০১/২০২০ ৯:৫১ এএম

নওগাঁয় এক স্কুলছাত্রীর সঙ্গে দুই বছর শারীরিক সম্পর্কের পর বিয়ে না করার অভিযোগ পাওয়া গেছে প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় আত্মহত্যার চেষ্টা করেছে ওই ছাত্রী।
অভিযুক্ত ইমরান হোসেন ইমন নওগাঁ সদর উপজেলার চকবুলাকী গ্রামের ইয়াসিন আলীর ছেলে।

বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে আত্মহত্যার চেষ্টা করেন ওই ছাত্রী।

ভুক্তভোগী ছাত্রী জানান, ইমরান হোসেনের সঙ্গে তার দুই বছর ধরে প্রেম। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে অসংখ্যবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন ইমরান। এখন বিয়ে করতে রাজি হচ্ছেন না তিনি।ওই ছাত্রীর বাবা জানান, মঙ্গলবার রাতে তার মেয়ের ঘরে গোপনে ঢোকার চেষ্টা করেন ইমরান হোসেন। ওই সময় বিষয়টি টের পেয়ে তাকে আটক করা হয়। পরে ঘটনা জানাজানি হলে দুজনের বিয়ে দেয়ার পরামর্শ দেন ইউপি চেয়ারম্যান। কিন্তু ছেলের পরিবার বিয়েতে রাজি না হয়ে টাকা দিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে। মঙ্গলবার রাতেই থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

তিনি আরো জানান, স্থানীয়ভাবে বিষয়টির সমাধান না হওয়ায় লজ্জায় বৃহস্পতিবার সকালে আত্মহত্যার চেষ্টা করে তার মেয়ে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চন্ডিপুর ইউপি চেয়ারম্যান বেদারুল ইসলাম মুকুল বলেন, ঘটনার পর একাধিকবার সালিশ বসিয়ে বিয়ের পরামর্শ দেয়া হয়েছে। ছেলের পরিবার রাজি না হওয়ায় মেয়ের পরিবারকে আইনের আশ্রয় নিতে বলা হয়েছে।

নওগাঁ সদর মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়ে মেয়ের জবানবন্দি নেয়া হয়েছে। ডাক্তারি পরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত ইমরান হোসেনকে আটক করতে অভিযান চলছে।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer