প্রকাশিত: ১২/০৪/২০১৭ ৭:৪৩ এএম

কেউ মনে করেন বিয়ের জন্য ২০ বছর বয়সই ঠিক। আবার কারও কারও ভাবনা একটু পরে। আবার কেউ কেউ চল্লিশের কোঠায় গিয়েও দ্বিধায় ভোগেন, বিয়ে করবেন কি না। অনেকের মনে প্রশ্ন জাগে বিবাহের জন্য উপযুক্ত বয়স কত? এ ক্ষেত্রে বিজ্ঞানই কী বলে? যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় এক গবেষণায় দেখিয়েছেন, বিয়ের করার জন্য আদর্শ বয়স ২৮ থেকে ৩২ বছরের মধ্যে।

টিএনএন এবং ডিএনএ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উচাহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিকোলাস এইচ উলফিঙ্গার এক গবেষণায় দেখিয়েছেন, বিবাহের জন্য আদর্শ বয়স ২৮ থেকে ৩২ বছরের মধ্যে। আট বছর ধরে এক গবেষণা শেষে এ কথা বলা হয়েছে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, এ সময়ের মধ্যে যারা বিয়ে করেন, দাম্পত্য জীবনে তাদের বিচ্ছেদের ঝুঁকি অনেক কম। গবেষণায় দেখা গেছে, এই বয়সের মধ্যে বিয়ে করলে, নারী ও পুরুষের মধ্যে বিচ্ছেদের আশঙ্কা কম থাকে।

গবেষণা অনুযায়ী, ৩২ বছরের পর থেকে ৪০ বছরের মধ্যে বিয়ে করলে বিচ্ছেদের আশঙ্কা অনেক বেড়ে যায়। উলফিঙ্গারের মতে, ৩২ বছরের পর বা তার থেকে বেশি বয়সে যারা বিবাহ করেছেন, তাদের মধ্যে বিচ্ছেদের আশঙ্কা প্রতি বছর গড়ে ৫ শতাংশ হারে বৃদ্ধি পায়। অথচ যারা বিয়ে করতে ৩০ বছর পর্যন্ত অপেক্ষা করেছেন, তাদের অনেকেই মনে করেন, তারা অন্যদের তুলনায় ভালো করছেন। তিনি বলেন, যারা দেরিতে বিয়ে করেন, তাদের জীবনে সাফল্যও দেরিতে আসে। এমনকি সন্তান নেওয়ার ক্ষেত্রে জটিলতা দেখা দেয়।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

মিয়ানমার ২০১৭ সালে দেশটির সামরিক বাহিনীর ‌‌‘জাতিগত নিধন’ অভিযানের মাধ্যমে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ...

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...