প্রকাশিত: ২৬/০৯/২০১৬ ৭:২১ এএম

33063_x5বিয়ের সাজসজ্জা সব কিছুই প্রস্তুত, চলছে খাওয়া-দাওয়ার ধুম, একটু পরেই বর আসবে, বিয়ে হবে, তারপর অষ্টম শ্রেণির কিশোরী ছাত্রী শারমিন আক্তার (১৫) চলে যাবে স্বামীর বাড়ি, অতঃপর বাসরঘর। ঠিক তখনি বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
নিয়ে উপস্থিত হলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনসুর উদ্দিন।
কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নের পুস্করিণীরপাড় গ্রামের সাহেবের টেক এলাকায় গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে শ্রীরামপুর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার (১৫)কে বাল্যবিবাহের কবল থেকে রক্ষা করে বিদ্যালয়ের ক্লাসে পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিন। স্কুলছাত্রী শারমিন পুস্করিণীরপাড় গ্রামের প্রবাসী নাছির উদ্দিনের মেয়ে। বাল্যবিবাহ দেয়ার চেষ্টার অভিযোগে স্কুলছাত্রীর মা সাজেদা বেগম ও সহযোগিতার অভিযোগে চাচা হাবিবুর রহমান, শাহ আলম ও মোস্তফা প্রত্যেককে ১ হাজার করে মোট ৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে শারমিনের মা সাজেদা বেগম মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে ভ্রাম্যমাণ আদালতের নিকট মুচলেকা প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকতা মমিনুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, এস আই মো. মোস্তফা প্রমুখ।
ইউএনও মনসুর উদ্দিন বলেন ১৮ বছর পূর্ণ হওয়ার আগে মেয়েদের স্থান শ্বশুরবাড়ি নয় বিদ্যালয়। একজান শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি গড়তে পারে। বাল্যবিবাহ বন্ধে প্রশাসন সর্বদা সজাগ ও সতর্ক রয়েছে।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer