প্রকাশিত: ০২/০৮/২০১৮ ১১:২৪ এএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৫১ পিএম
মায়ের সাথে ডা. নুর জাহান কেমি

নিউজ ডেস্ক::

মায়ের সাথে ডা. নুর জাহান কেমি

দেশের ৩৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বাস্হ্য ক্যাডা‌রে চুড়ান্ত গেজেটেড হয়েছেন কক্সবাজার পৌরসভার বাহারছড়ার কৃ‌তি সন্তান ডা. নুরজাহান কেমী।

সদ্য প্রকাশিত প্রজ্ঞাপনে বিসিএস স্বা‌স্হ্যে সহকারী সার্জন পদে চুড়ান্ত গেজেটেড হন ডা. নুরজাহান কেমী। তার এই অসামান্য সফলতায় বাহারছড়াবাসী গ‌র্বিত ও অান‌ন্দিত।

ডা. নুরজাহান ২০০৪ সা‌লে কক্সবাজার প্রি-ক্যা‌ডেট ম‌ডেল হাই স্কুল থেকে জি‌পিএ-৫সহ এসএস‌সি, ২০০৬ সা‌লে চট্টগ্রাম সরকা‌রি ক‌লেজ থেকে এইচএস‌সি ও ২০১৩ সা‌লে দিনাজপুর মে‌ডি‌কেল ক‌লেজ থেকে এম‌বি‌বিএস পাস ক‌রেন। সর্বশেষ ৩৬তম বি‌সিএসে কৃ‌তি‌ত্বের সা‌থে উ‌ত্তীর্ণ হ‌য়ে সহকারী সার্জন (স্বাস্হ্য) প‌দে চুড়ান্ত গে‌জে‌টেড হলেন।

ডা. নুরজাহান কে‌মি কক্সবাজার পৌরসভার বাহারছড়া এলাকার বাসিন্দা, মু‌ক্তি‌যোদ্ধা ও ইউএনএইচ‌সিআর’র সা‌বেক কর্মকতা আবদুল কা‌দের ও আ‌নোয়ারা বেগ‌মের দ্বিতীয় সন্তান।তি‌নি বাহারছড়ার মরহুম গোলাম মোস্তফা ও রামু উপ‌জেলার জোয়া‌রিয়ানালার মুরহুম উলা‌ মিয়া সওদাগ‌রের নাতনী।

ডা. নুরজাহা‌নের বড়‌ বোন আকতারী জাহান কক্সবাজার সি‌টি ক‌লে‌জের সমাজ বিজ্ঞান বিভা‌গের প্রভাষক ও ছোট বোন ইসফার জাহান চট্টগ্রাম বিশ্ববিদ্যাল‌য়ে অধ্যায়নরত এবং একমাত্র ভাই জা‌বেদ মোস্তফা অগ্র‌ণী ব্যাং‌কে সি‌নিয়র অ‌ফিসার হিসা‌বে কর্মরত আ‌ছেন।

এক প্র‌তি‌ক্রিয়ায় ডা. নুরজাহান মহান আল্লাহ তালার প্র‌তি শুক‌রিয়া জানি‌য়েছেন। তিনি ব‌লেন, আল্লাহপা‌কের অ‌শেষ রহম‌তে, মা, বাবা, ভাই বোন, শিক্ষক ও আত্নীয় স্বজন‌দের দোয়ায় আজ আ‌মি এতটুকু পথ আস‌তে পে‌রে‌ছি।

তিনি বলেন, চি‌কিৎসা পেশার মত মহান পেশায় ইনশাআল্লাহ বাকী জীবন মানব সেবা ক‌রে যাব।

এ ক্ষে‌ত্রে সবার দোয়া ও সহ‌যো‌গিতা কামনা করেন ডাঃ নুরজাহান কেমি।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer