ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০২/২০২৪ ৯:৪১ এএম

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি)। মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমাবেশে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে ময়দানে এসেছেন মালয়েশিয়ার ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত বিশিষ্ট সমাজকর্মী ওস্তাদ ইবিত লিও।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম পাশে বিদেশিদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে মাগরিবের নামাজ আদায় করেছেন। তিনি গত ইজতেমার পর এবার দ্বিতীয় ধাপের ইজতেমার আয়োজনে যোগ দিলেন।

এর আগে তিনি তার কয়েকটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট করেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) ক্যাপশনে লিখেছেন, ‘দোয়াকান, ফ্লাই টু ঢাকা বাংলাদেশ’। অপর একটি পোস্টে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ক্যাপশনে লিখেছেন, ‘আই লাভ বাংলাদেশ, বিউটিফুল’।

বিশ্ব ইজতেমায় এসে ইবিট লিও বলেন, বাংলাদেশে এসেছি। বাংলাদেশেকে ভালোবাসি। আখেরি মোনাজাতে অংশ নিতে চাই।

ইবিট লিওর পুরো নাম ইবিট ইরাওয়ান বিন ইব্রাহিম লিও। মালয়েশিয়ার মুসলিম উদ্যোক্তা এবং ধর্মপ্রচারক হিসেবে তিনি বেশ পরিচিত।

ইজতেমা আয়োজক কমিটির মুরুব্বি ডা. রফিকুল ইসলাম বলেন, ইবিট লিও ময়দানে এসেছেন। তিনি আখেরি মোনাজাতে অংশ নেবেন।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer