ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/১১/২০২২ ৩:২০ পিএম

কাতারে চলমান ফুটবল বিশ্বকাপের অবকাশে এ পর্যন্ত ৮৮৭ জন অমুসলিম পবিত্র ইসলাম গ্রহণ করেছেন।

গতকাল শনিবার (২৬ নভেম্বর) কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক ইসলামিক স্কলার ডা. জাকির নায়েকের উদ্ধৃতি দিয়ে আল-জাজিরা জানায়, ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। জাকির নায়েক ইসলাম ধর্ম প্রচারের জন্য বর্তমানে কাতারে রয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, ফুটবল বিশ্বকাপ দেখতে আসা বিদেশিদের অনেকেই আজান শুনে প্রভাবিত হচ্ছেন।

আল-জাজিরা জানিয়েছে, কাতারের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় বিশ্বকাপ উপলক্ষে সেদেশ ভ্রমণকারী মানুষের কাছে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরতে নানা কর্মসূচি হাতে নিয়েছে।

গত ২১ নভেম্বর থেকে কাতারে ২২তম ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। বিশ্বে সবচেয়ে বড় ঝাকজমকপূর্ণ ফুটবল বিশ্বকাপের আয়োজন করেছে কাতার।

সূত্র : পার্সটুডে

পাঠকের মতামত

এবার বাংলাদেশি হাফেজের আমেরিকা জয়!

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়’ প্রথম স্থান ...
Single Page Footer