প্রকাশিত: ১৩/০৯/২০১৬ ১:১৪ পিএম

kishorgonj20150718120916কিশোরগঞ্জ প্রতিনিধি: বিশেষ নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এখানে ঈদের জামাত শুরু হয় সকাল ৯ টায়। জামাতে ইমামতি করেন মাওলানা ফরিদ উদ্দিন মানউদ। মাঠে মুসল্লি সমাগত কম হলেও জামাত শুরু হয় নির্ধাতি সময়ে।

গত ঈদুল ফিতরে শোলাকিয়ায় জঙ্গি হামলার পর এবার নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা ছিল প্রশাসনের। ঈদকে ঘিরে নেয়া হয় তিন স্তরের নিরাপত্তা। মাঠের মূল ফটক ছাড়া বন্ধ করে দেয়া হয় অন্য সব প্রবেশ পথ। র‌্যাব-পুলিশের পাশাপাশি ছিল তিন প্লাটুন বিজিবি। বসানো হয়ে ক্লোজড সার্কিট ক্যামেরা। মেটাল ডিটেক্টরে দেহ তল্লাশির পর নির্ধারিত গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে দেয়া হয় মুসল্লিদের।

ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস জানান, বৈরী আবহাওয়ার কারণে মুসল্লি সমাগম কম হলেও কমতি ছিল না নিরাপত্তার। নেয়া হয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা।

উল্লেখ্য, কোনো এক ঈদের জামাতে শোলাকিয়ায় সোয়া লাখ মুসল্লি এক সঙ্গে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এ মাঠের নাম হয় সোয়া লাখিয়া। যা এখন শোলাকিয়া হিসেবেই পরিচিত। প্রতি বছর এ ঈদগাহে ঈদের সময় দেশ-বিদেশের লাখো মুসল্লির ঢল নামে। তবে টানা বৃষ্টি আর কুরবানির আনুষ্ঠানিকতার কারণে এবার মুসল্লি সংখ্যা ছিল অনেক কম।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer