ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৩/২০২৪ ১০:৪৭ এএম

হবিগঞ্জে বাহুবল উপজেলার মিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রী অনশন করছে। ওই স্কুলছাত্রী প্রেমিকের মায়ের নির্যাতনের শিকার হয়েছে বলেও অভিযোগ ওঠে।

রোববার (২৪ মার্চ) উপজেলার মিরপুর ইউনিয়নের পূর্ব রুপসংকর গ্রামে এ ঘটনাটি ঘটে।

ওই স্কুলছাত্রী মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। প্রেমিক উপজেলার পূর্ব রুপসংকর গ্রামের কাছাই মিয়ার ছেলে এক্সকেভেটর চালক কাউছার মিয়া। কাউছার তাকে বিয়ে না করলে সে আত্মহত্যার হুমকি দিয়েছে।

স্কুলছাত্রী জানায়, কাউছার মিয়ার সঙ্গে গত ৮ মাস ধরে প্রেমের সম্পর্ক চলেছে। কাউছার তাকে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন সময় হোটেলে গিয়ে দেখা করত বলত বলে জানান তিনি। এক পর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্কুলছাত্রী তার প্রেমিক কাউছারকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। তারপর কাউছার নানা অজুহাতে বিয়ে করতে অপারগতা প্রকাশ করে।

সে আরও জানান, বাধ্য হয়ে কাউছারের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করতে গেলে তার মা তাকে মারধর করে মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। তখন থেকে প্রেমিক কাউছারের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে ওই স্কুলছাত্রী।

অভিযুক্ত প্রেমিক কাউছার ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। এমনকি মোবাইল ফোনে বার বার কল করলেও তাদের কেউই ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে স্থানীয় মিরপুর ইউপি চেয়ারম্যান শামীম আহমদ বলেন, বিষয়টি শুনেছি। এলাকার মুরুব্বিদের নিয়ে বিষয়টি আলোচনা করে কোনো একটা সমাধানের চেষ্টা করব।

সহকারী পুলিশ সুপার আবুল খায়ের বলেন, বিষয়টি আমার জানা নেই, থানায় অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...