ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৬/২০২৪ ৯:৩৩ এএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিয়ের দাবিতে এনজিওকর্মীর বাড়িতে অনশন করছেন এক কলেজছাত্রী। আজ সোমবার বেলা ১২টা থেকে বালিয়াকান্দি ইউনিয়নের পূর্ব মৌকুড়ি এলাকার পবন মল্লিকের ছেলে ভিপিকেএ ফাউন্ডেশনের কর্মী আব্দুল কাইয়ুম মল্লিকের (৩২) বাড়িতে অনশন শুরু করেন মোছা. মিতু খাতুন (২০) নামের ওই কলেজছাত্রী।

পার্শ্ববর্তী পাংশা উপজেলার বাসিন্দা মিতু খাতুন বলেন, ‘১৫ দিন আগে একবার বিয়ের দাবিতে কাউয়ুম মল্লিকের বাড়িতে এসেছিলাম। তবে স্থানীয় লোকজন ও দুই পরিবারের মধ্যস্থতায় বাড়ি ফিরে গেলেও এবার সারাজীবন থাকতে কাউয়ুম মল্লিকের বাড়িতে আসছি। চার মাস আগে আমার বাড়িতে এনজিও শাখা খুলতে গিয়ে পরিচয় হয় কাইয়ুমের সঙ্গে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে আমার সঙ্গে সময় কাটিয়েছে সে।’

বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মোছা. স্বর্ণা বেগম বলেন, ‘এ মেয়েটি আগেও একবার এ বাড়িতে এসেছিল। সেদিন তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল। আজ আবারও ওই মেয়ে এসেছে। ছেলের বাড়িতে কেউ নেই, ফলে মেয়ে বাড়ির বাইরে অবস্থান করছে। আর এনজিওকর্মী আব্দুল কাইয়ুম মল্লিক আগে দুই বিয়ে করেছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer