ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০৯/২০২৩ ১০:০৭ এএম

সমাজের অনেক বিয়েতে বিয়ের মূল পর্ব ইজাব-কবুল অনুষ্ঠিত খেজুর ছিটিয়ে দেওয়ার প্রচলন দেখা যায়। বিশেষত ইসলামী রীতি মেনে বিয়ে করেন – এমন পরিবারগুলোতে এ ধরনের প্রচলন বেশি দেখা যায়।

এ বিষয়ে আলেমরা বলেন, বিয়ের আকদের পর খেজুর বা মিষ্টান্ন বিতরণ করার কথা কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় এবং তা ছিটিয়ে দেওয়ারও অবকাশ আছে। যদিও ছিটিয়ে দেওয়ার আলাদা কোনো ফজিলত বা সওয়াব নেই।

বিখ্যাত তাবেয়ী হযরত হাসান বসরী রহ. এবং প্রসিদ্ধ তাবেয়ী হযরত শাবী রহ. বিয়ের আকদের মজলিসে খেজুর বা মিষ্টান্ন জাতীয় জিনিস ছিটানোর অনুমতি দিতেন। (মুসান্নাফ ইবনে আবী শাইবা ১১/৯৮-১০০)

তবে মসজিদে বিয়ে হলে খেজুর ছিটিয়ে না দেওয়াই উচিত। কেননা, এতে ক্ষেত্র বিশেষে হইচই, কাড়াকাড়ির কারণে মসজিদের আদব ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থাকে এবং মসজিদ ময়লাও হয়ে যেতে পারে। তাই মসজিদে খেজুর ছিটিয়ে না দিয়ে হাতে হাতে দেওয়াই ভালো।

আর শুধু খুরমা খেজুর না দিয়ে মিসমিস বা বা যেকোনো ধরনের মিষ্টি জাতীয় দ্রব্য দেওয়া যেতে পারে।

-(শরহু মাআনিল আছার, তহাবী ২/৩০-১; মুসনাদে আহমদ ৪/৩৫, হাদীস : ১৮৯৭৬; ফাতাওয়া সিরাজিয়াহ ৭৫; আলমুহীতুল বুরহানী ৮/৫৮; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৫৬; আলআওসাত ৮/৭৫৫; রওযাতুত তালিবীন ৭/৩৪২)

পাঠকের মতামত

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

শৈবাল-গ্রিন মাসেল চাষে সম্ভাবনা, বাজার সংকটে থমকে যাচ্ছে উদ্যোক্তারা

এন.এ সাগর কক্সবাজার শহরের কোলাহল পেছনে ফেলে মাত্র চার কিলোমিটার এগোলেই খুরুশকুল-মহেশখালী চ্যানেলের উপকূল। চোখের ...
Single Page Footer