ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৯/২০২৬ ৩:৩০ পিএম

নিয়োগ বিজ্ঞপ্তি

মুক্তি কক্সবাজার একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, যা দীর্ঘ ৩০ বছর যাবৎ কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান এবং নোয়াখালী জেলার দারিদ্র্য বিমোচন ও নারী ক্ষমতায়ন ও সুরক্ষা নিশ্চিত করতে সফলভাবে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। দাতা সংস্থা IOM-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় কক্সবাজার জেলার উখিয়া উপজেলার “Preventing Violence Against Women and Girls Through Community Mobilization Approach” প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। উক্ত কার্যক্রমে প্রকল্প মেয়াদে নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

শূন্য পদের বিবরণ

ক্র. নংপদের নামসংখ্যাবেতন-ভাতা সর্বসাকুল্যেশিক্ষাগত যোগ্যতা, বয়স ও অভিজ্ঞতা
Assistant Project Coordinator০১ জন৮০,০০০/- সহ প্রকল্পের অন্যান্য সুবিধাদিস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞান/উন্নয়ন অধ্যয়ন বা ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর পাশ। প্রকল্প সমন্বয় ও ব্যবস্থাপনায় কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে। ইংরেজি যোগাযোগ ও প্রতিবেদন প্রণয়নে দক্ষ হতে হবে। বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
Social Mobilization Coordinator০১ জন৯৬,০০০/- সহ প্রকল্পের অন্যান্য সুবিধাদিস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞান/ডেভেলপমেন্ট স্টাডিজ বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ। জেন্ডার ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা ও রোহিঙ্গা ক্যাম্পের প্রেক্ষাপটের প্রকল্পে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪০ বছর।
Learning and Assessment Officer০১ জন৮০,০০০/- সহ প্রকল্পের অন্যান্য সুবিধাদিস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন, পরিসংখ্যান, অর্থনীতি ও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রকল্পের মনিটরিং, মূল্যায়ন, তথ্য সংগ্রহ, ডাটা বিশ্লেষণ ও প্রতিবেদন প্রণয়নে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনা এবং MS Office ও ডাটা ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহারে দক্ষ হতে হবে। বয়স সর্বোচ্চ ৪০ বছর।
Social Mobilization Officer০১ জন৮০,০০০/- সহ প্রকল্পের অন্যান্য সুবিধাদিস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞান/ডেভেলপমেন্ট স্টাডিজ বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক পাশ। জেন্ডার ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা ও রোহিঙ্গা ক্যাম্পের প্রেক্ষাপটের প্রকল্পে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দক্ষ হতে হবে। বয়স সর্বোচ্চ ৪০ বছর।
Social Mobilizer১২ জন৫৬,০০০/- সহ প্রকল্পের অন্যান্য সুবিধাদিস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম/সমাজবিজ্ঞান/মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক পাশ। কেইস ম্যানেজমেন্ট ও মনোসামাজিক সহায়তা কার্যক্রমে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দক্ষ হতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
Cleaner০১ জন১৬,০০০/- সহ প্রকল্পের অন্যান্য সুবিধাদিন্যূনতম পঞ্চম শ্রেণি পাশ। অনুরূপ কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
Guard০১ জন১৬,০০০/- সহ প্রকল্পের অন্যান্য সুবিধাদিন্যূনতম পঞ্চম শ্রেণি পাশ। নিরাপত্তা প্রহরীর কাজে অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। শারীরিকভাবে সক্ষম হতে হবে। বয়স সর্বোচ্চ ৫৫ বছর।

আবেদন সংক্রান্ত তথ্য

আগ্রহী প্রার্থীদের আগামী ২৫.০৯.২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতার সনদের ফটোকপি, প্রার্থী সম্পর্কে তথ্য দিতে পারেন এমন ০২ জন পূর্ববর্তী প্রতিষ্ঠানে কর্মরত রেফারির নাম, ঠিকানা, ই-মেইল এবং প্রার্থীর মোবাইল নাম্বার উল্লেখপূর্বক জীবনবৃত্তান্তসহ নিম্নস্বাক্ষরকারীর বরাবরে আবেদনপত্র প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে।

আবেদনপত্রের খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শুধুমাত্র যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে যোগাযোগ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

(১-৫ নং পদের বিস্তারিত জানতে ভিজিট করুন: www.bdjobs.com)


মুক্তি কক্সবাজার লিঙ্গ বৈষম্য নিরসন এবং লিঙ্গ সমতা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ এবং নারী-পুরুষের সমান সুযোগ প্রদানে দৃঢ়প্রতিজ্ঞ। মুক্তি কক্সবাজার শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করে। সকল কর্মী সংস্থার আচরণবিধি, যৌন শোষণ, যৌন নির্যাতন ও হয়রানি থেকে সুরক্ষা নীতিমালা, মানব সম্পদ নীতিমালা, জেন্ডার নীতিমালা, শিশু সুরক্ষা নীতিমালা এবং জালিয়াতি প্রতিরোধ নীতিমালা মেনে চলতে বাধ্য।

পরিচালক
মানব সম্পদ বিভাগ
মুক্তি কক্সবাজার
প্রধান কার্যালয়, মুক্তি ভবন, গোলদীঘিরপাড়, কক্সবাজার।

Email : jobs.mukticox@gmail.com

পাঠকের মতামত

এইচএসসি পাসেই প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি দেবে ব্র্যাক এনজিও, কাজ সপ্তাহে ৫ দিন

ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটি (এনজিও) প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য ...

মোবিলাইজার পদে জনবল নিয়োগ দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন,কর্মস্থল:  উখিয়া

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কমিউনিটি মোবিলাইজার পদে জনবল নিয়োগের জন্য এ ...

ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তি,থাকতে হবে কক্সবাজার জেলায় কাজ করার মানসিকতা

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ‘ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু ...
Single Page Footer