প্রকাশিত: ১৫/০৯/২০২০ ১০:৫৬ পিএম

বার্তা পরিবেশক:
জাতীয় শোক দিবসে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের বিজয়ী উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ইফতিয়া নুর নওশিনের হাতে কবিতা আবৃত্তি বিষয়ে বিভাগীয় পর্যায়ের তৃতীয় ও জেলা পর্যায়ের প্রথম পুরস্কার
তুলে দিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ জাফর আলম সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ।

উখিয়া কলেজের শিক্ষক মোহাম্মদ ইকবাল ও উখিয়া পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শিকা কোহিনূর আক্তারের মেয়ে এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী ইফতিয়াজ নুর নিশানের একমাত্র বোন ইফতিয়া নুর নওশিন।

নওশিন এর আগেও ২০১৮ সালের বিজয় ফুল প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করে।

সে উখিয়া সংগীত একাডেমি ও উখিয়ার আরাকান খেলাঘর আসরের সদস্য।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer