উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/১০/২০২২ ৯:১৫ পিএম

আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন-২০২২ এ চেয়ারম্যান পদে লড়ছেন বাংলাদেশ আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনিত একমাত্র প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী।
উক্ত নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগের সদস্য নুরুল আবছার ও সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহীনুল হক মার্শালকে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

পাশাপাশি কেন তাঁদেরকে স্থায়ী বহিস্কার করা হবেনা মর্মে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
একইসাথে জেলা আওয়ামী লীগ এবং অধিনস্থ সকল, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীদের দলীয় প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরীকে বিজয়ের লক্ষ্যে কাজ করার নির্দেশনা দেয়া হয়।
এর মাঝে কোন নেতাকর্মী দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।

মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...